এল টি কে নিউজ

পাকিস্তানে জ্বালানির দামে বড় বৃদ্ধি: পেট্রোল ৪৫৮ ও ডিজেল ৫২০ রুপি

ডন
ডন
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

পাকিস্তানে জ্বালানির দামে বড় বৃদ্ধি: পেট্রোল ৪৫৮ ও ডিজেল ৫২০ রুপি
পাকিস্তান: জ্বালানির জন্য দীর্ঘ লাইন

পাকিস্তানে জ্বালানির দামে বড় ধরনের উত্থান দেখা গেছে। দেশটির সরকার, পেট্রোলের দাম বাড়িয়ে লিটারপ্রতি ৪৫৮.৪০ রুপি এবং ডিজেলের দাম ৫২০.৩৫ রুপি নির্ধারণ করেছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে পেট্রোলিয়াম মন্ত্রী আলি পারভেজ মালিক এ ঘোষণা দেন।

এ ঘোষণার পরপরই দেশটির জ্বালানি মন্ত্রণালয় নতুন মূল্য কার্যকরের প্রজ্ঞাপন জারি করে। নতুন মূল্য অনুযায়ী, পেট্রোলের দাম লিটারপ্রতি ১৩৭.২৪ রুপি এবং ডিজেলের দাম ১৮৪.৪৯ রুপি বাড়ানো হয়েছে। এছাড়া কেরোসিনের দামও ৩৪.০৮ রুপি বাড়িয়ে ৪৫৭.৮০ রুপি নির্ধারণ করা হয়েছে।

মন্ত্রী জানান, নতুন এই দাম শুক্রবার (৩ এপ্রিল) থেকে কার্যকর হবে। যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের চলমান যুদ্ধের ফলে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে দেশটিতে। তবে শুধু পাকিস্তান নয়, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আন্তর্জাতিক বাজারে তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে।

এর আগে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ যুদ্ধ শুরুর পর পেট্রোলের দাম ৯৫ রুপি এবং ডিজেলের দাম ২০৩ রুপি বাড়ানোর প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। তার আগেও তিনি পেট্রোল ৭৬ রুপি ও ডিজেল ১৭৭ রুপি বাড়ানোর প্রস্তাব নাকচ করেন। ১৩ মার্চ আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধির পরও একই ধরনের একটি প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছিল।

সংবাদ সম্মেলনে দেশটির অর্থমন্ত্রী আওরঙ্গজেব জানান, সরকার লক্ষ্যভিত্তিক ভর্তুকি কর্মসূচি চালু করতে যাচ্ছে। এর আওতায় মোটরসাইকেল ব্যবহারকারীদের প্রতি লিটার জ্বালানিতে ১০০ রুপি ভর্তুকি দেয়া হবে। প্রতি মাসে সর্বোচ্চ ২০ লিটার পর্যন্ত এই সুবিধা পাওয়া যাবে এবং তা তিন মাস পর্যন্ত কার্যকর থাকবে।

ক্ষুদ্র কৃষকদের জন্য এককালীন প্রতি একরে ১৫০০ রুপি ভর্তুকি দেয়া হবে বলেও জানান তিনি। এছাড়া সরকারি নির্দেশনা অনুযায়ী, আন্তঃনগর পণ্য পরিবহন ও ডিজেলচালিত যানবাহনের জন্য প্রতি লিটারে ১০০ রুপি ভর্তুকি দেয়া হবে এবং এর মূল্য মাসিক ভিত্তিতে পর্যালোচনা করা হবে।

পাশাপাশি খাদ্যপণ্য পরিবহনকারী ট্রাকের জন্য ৭০ হাজার রুপি সরাসরি সহায়তা দেয়া হবে দেশটিতে। বড় পরিবহনগুলো মাসে ৮০ হাজার রুপি এবং আন্তঃনগর যাত্রীবাহী যান বা গণপরিবহন পাবে ১ লাখ রুপি পর্যন্ত সহায়তা, যাতে ভাড়া স্থিতিশীল রাখা যায়। নিম্নআয়ের যাত্রীদের জন্য ট্রেনে ভ্রমণে ভর্তুকির ব্যবস্থাও করা হবে বলেও জানান অর্থমন্ত্রী। তবে এসব ভর্তুকি কবে থেকে কার্যকর হবে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।

বিষয় : জ্বালানি সংকট পাকিস্তান

আপনার মতামত লিখুন

এল টি কে নিউজ

শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

পাকিস্তানে জ্বালানির দামে বড় বৃদ্ধি: পেট্রোল ৪৫৮ ও ডিজেল ৫২০ রুপি

প্রকাশের তারিখ : ০৩ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মাসুদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত এল টি কে নিউজ