LTK News | দেশ-বিদেশের খবর ও গভীর বিশ্লেষণ
সর্বশেষ
আমি মুখ খুললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে, হাদি হত্যা প্রসঙ্গে মমতা

আমি মুখ খুললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে, হাদি হত্যা প্রসঙ্গে মমতা

শরীফ ওসমান হাদিকে ইঙ্গিত করে বিস্ফোরক মন্তব্য করেছেন ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হত্যাকারীর নাম গোপন করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফোন করে চাপ দিয়েছিলেন বলে অভিযোগ করেছেন তিনি। নির্বাচনে হারের পর মঙ্গলবার (২ জুন) প্রথমবার রাজনৈতিক কর্মসূচিতে এ দাবি করেন তৃণমূল নেত্রী।বিধানসভার নির্বাচনে পরাজয়ের প্রায় এক মাস পর প্রথম রাজনৈতিক কর্মসূচিতেই বিস্ফোরক মমতা। কেন্দ্রের বিজেপি সরকারকে চাপে রাখতে রাজনৈতিক কর্মসূচির মধ্যে নাম না করে বাংলাদেশের ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যা প্রসঙ্গ টেনে এনে বিস্ফোরক দাবি করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।ভোট পরবর্তী অশান্তি, পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ, নিট পরীক্ষার জালিয়াতি ও বিজেপি সরকারের প্রতিহিংসামূলক আচরণের প্রতিবাদে মঙ্গলবার কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলার ‘ওয়াই চ্যানেল’-এ এই ধরনা কর্মসূচিতে বসেন মমতা।এদিনের রাজনৈতিক সভা থেকে হঠাৎ করেই বাংলাদেশের ইনকিলাব মঞ্চের আহবায়ক ওসমান হাদি হত্যার বিষয়টিও তুলে ধরেন মমতা। মমতার দাবি, হাদি হত্যাকারীদের রাজ্য পুলিশের এসটিএফ গ্রেপ্তার করার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ফোন পান মমতা। তাকে বলা হয় এই বিষয়টি যেন বাইরে না জানানো হয়।মমতা বলেন, ‘বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে রাজ্য পুলিশের এসটিএফ গ্রেপ্তার করেছিল। যা নিয়ে বাংলাদেশে অনেক আন্দোলন হয়েছিল। অন্য দেশের কথা আমি বলছি না। আমার অধিকারও নেই বলার। কিন্তু আমি যেটা বলতে চাইছে তা হলো ওই হত্যাকারীরা মেঘালয় সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গে চলে আসে। বাংলায় আসার পর আমাদের এসটিএফ তাদের ধরে। এইটা তাদের কৃতিত্ব। কিন্তু তারপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে আমাকে ফোন করে জানিয়েছিলেন, আপনি রাজ্য পুলিশকে জানিয়ে দিন এটা যেন বাইরে না যায়। কারণ এটা দেশের ব্যাপার।’অমিত শাহকে মমতার প্রশ্ন, ‘কাকে দিয়ে খুন করিয়েছিলেন? কার কার নাম বেরিয়ে ছিল? আজকের সরকার পরিবর্তন হলেও আমি সবটাই জানি। আমার হৃদয়টাই একটা কথার ভান্ডার। তথ্য ভান্ডার।’তার অভিমত, ‘এতদিন আমি বলিনি। কিন্তু আজকে অত্যাচারে শেষ সীমায় গেছে বলে আমাকে মুখ খুলতে হয়েছে। আমি সেই নামটা বলতে চাইছি না, বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে। আমি বাংলাদেশকে ভালবাসি। দেশের স্বার্থে ওই নাম আমি বলব না।’মিশনারি অব চারিটিস তহবিল বন্ধ করে দেয়া নিয়েও এদিন সোচ্চার হয়েছেন মমতা। মূলত বিধানসভা নির্বাচনের পর বিরোধী দলনেতা নির্বাচনকে কেন্দ্র করে ভাঙ্গনের মুখে দাঁড়িয়ে আছে মমতার দল তৃণমূল কংগ্রেস। মোট ৮০ জন বিধায়কের মধ্যে ৬০ জনের বিদ্রোহী হিসাবে চিহ্নিত হয়েছেন। মঙ্গলবারেও মমতার ধর্না কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাত্র ৬ জন বিধায়ক। এমন অবস্থায় বিজেপিকে নিশানা করেছেন দলনেত্রী এবং সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার অভিযোগ, ‘দিল্লি থেকে কলকাঠি নাড়িয়ে তৃণমূলকে ভেঙে দেয়ার চক্রান্ত চলছে। বেআইনিভাবে পুলিশ দিয়ে আমাদের দলের বিধায়ক কাউন্সিলরদের ভয় দেখানো হচ্ছে। যদিও সেই প্রচেষ্টা কোনভাবেই সফল হবে না।’কেন্দ্রকে নিশানা করে মমতা বলেন, 'আমাকে কতবার বলা হয়েছিল, আপনি কি চান, সব কিছু দেব। কিন্তু আমাদের দলের একটা নীতি আছে, আদর্শ আছে, দর্শন আছে। আজকে আমার একটাই দুঃখ, যাদের জন্য সারা জীবন করেছি, তারাই আজ গদ্দারের সাথে লাইন দিয়েছে। যারা আজকে তৃণমূলকে ভাঙ্গার জন্য গাদ্দারী করছে, আমি বলব সবাইকে ভগবান যেন সুমতি দেন। যদি কোনদিন ভালো কাজ করে থাকি, সেটা মেনে চলব।’এদিনের ধরনা কর্মসূচি শুরু করার আগে তিনি রেড রোডে অবস্থিত ভারতীয় সংবিধানের রচয়িতা বি আর আম্বেদকর এবং জাতির জনক মহাত্মা গান্ধীর মূর্তিতে শ্রদ্ধা জানান। এরপর সেখান থেকে চলে আসেন ওয়াই চ্যানেলে। তবে তৃণমূল কংগ্রেসের দলীয় অফিসিয়াল ফেসবুক পেজ থেকে পোস্ট করে দলের নেতাকর্মীদের সমাবেশে যোগ দেয়ার আহ্বান জানানো হলেও বিধায়ক ও সাংসদদের উপস্থিতি লক্ষ্য করা যায়নি।সদ্য শেষ হওয়ার রাজ্য বিধানসভার নির্বাচনে ৮০ আসনে জয় পেয়েছিলেন তৃণমূল। এর মধ্যে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সোমবারই দুই বিধায়ককে বহিষ্কার করে তৃণমূল। ফলে ৭৮ জন বিধায়কের মধ্যে মাত্র হাতে গোনা কয়েকজন বিধায়ক, সাংসদ, কাউন্সিলর ও পরাজিত বিধায়কদের দেখা গেল এদিনের কর্মসূচিতে। এদের মধ্যে অন্যতম বিধায়ক কুনাল ঘোষ, শোভন দেব চট্টোপাধ্যায়, মদন মিত্র, অশোক দেব, নয়না ব্যানার্জি, সাংসদ কল্যাণ ব্যানার্জি, দোলা সেন। দলনেত্রীর নির্দেশ সত্বেও কার্যত ছন্নছাড়া অবস্থা তৃণমূলের এই ধারণা কর্মসূচির চেহারা।এ নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী তাপস রায়।শুভেন্দু বলেন, ‘এত দুরবস্থা জানতাম না। দেড়শটা লোকও আসেনি। আপনারা ২০০ জন সাংবাদিক না থাকলে আরো করুন অবস্থা হয়ে যেত।’রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী এবং একসময় তৃণমূল করে আসা রাজনীতিবিদ তাপস রায় জানিয়েছেন, ‘খুবই দুর্ভাগ্যজনক। সেই কারণে ক্ষমতায় থাকলে দম্ভ, অহংকার দেখাতে নেই। অহংকারটা আকাশ ছোঁয়া হয়ে গিয়েছিল।’স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তৃণমূলের অন্দরের বিদ্রোহ কি আরো চওড়া হচ্ছে? কারণ মঙ্গলবারও কলকাতার কর্পোরেশনের কাউন্সিলার পদ থেকে ইস্তফা দিয়েছেন তারক সিং।এরকম এক আবহে জল্পনা আরো বাড়িয়েছে রাজ্যের তাপস রায়'এর একটি পোস্টকে ঘিরে। ফেসবুকে তিনি লিখেছেন, ‘তৃণমূল কংগ্রেস ভেঙে চুরমার। মহারাষ্ট্রের মতো অবস্থা হলো তৃণমূলের। বিধানসভার স্পিকারের কাছে প্রায় ৫০ জন তৃণমূল বিধায়ক নিয়ে পৌঁছে গেছে ঋতব্রত ব্যানার্জি। খেলা হবে।’এনিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তাপস রায় বলেন, ‘তৃণমূল দুটো ভাগে ভাগ হয়েছে। একদিকে মমতাকে অস্বীকার করছে, অন্যদিকে অভিষেককে অস্বীকার করছে। এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এটা অনিবার্য ছিল, এটা হওয়ারই ছিল। এটা হবে। তার কারণ তৃণমূল দলটা অরাজনৈতিক ব্যক্তিত্ব গায়ক-গায়িকা নায়ক নায়িকাদের নিয়ে গঠিত। একটা বাংলার দল অথচ সর্বভারতীয় দল হিসেবে দেখাতে গিয়ে গুজরাট, দিল্লি, বিহার সহ বিভিন্ন জায়গা থেকে অরাজনৈতিক ব্যক্তিদের নিয়ে এসে রাজ্যসভা ও লোকসভায় পাঠানো হতো।’
০২ জুন ২০২৬

ইতিহাস যখন রসিকতার উপকরণ হয়

ইতিহাস যখন রসিকতার উপকরণ হয়

মিজানুর রহমান আজহারির অস্ট্রেলিয়া ত্যাগের নির্দেশ: মূল কারণ

মিজানুর রহমান আজহারির অস্ট্রেলিয়া ত্যাগের নির্দেশ: মূল কারণ

হরমুজের গভীরে আরেক শক্তিতে এবার নজর ইরানের -  এর প্রভাব হবে দুনিয়াজোড়া

হরমুজের গভীরে আরেক শক্তিতে এবার নজর ইরানের - এর প্রভাব হবে দুনিয়াজোড়া

বৈশ্বিক অনিশ্চয়তায় জ্বালানি সাশ্রয়ে সরকারের কৃচ্ছ্রসাধন ভাবনা

বৈশ্বিক অনিশ্চয়তায় জ্বালানি সাশ্রয়ে সরকারের কৃচ্ছ্রসাধন ভাবনা

ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক: বাজার স্থিতিশীলতা, নাকি দামের ওপর নতুন চাপ

ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক: বাজার স্থিতিশীলতা, নাকি দামের ওপর নতুন চাপ

ইরানে যুদ্ধের ছায়া: সীমিত অভিযানের আড়ালে বড় সংঘাতের আশঙ্কা

ইরানে যুদ্ধের ছায়া: সীমিত অভিযানের আড়ালে বড় সংঘাতের আশঙ্কা

আইনশৃঙ্খলা নিয়ে আত্মবিশ্বাসী ইসি, বাস্তবতা কী বলছে?

আইনশৃঙ্খলা নিয়ে আত্মবিশ্বাসী ইসি, বাস্তবতা কী বলছে?

ইরানের ৫,০০০ কিমি মিসাইল রেঞ্জ: বাস্তব সক্ষমতা, না কৌশলগত বার্তা?

ইরানের ৫,০০০ কিমি মিসাইল রেঞ্জ: বাস্তব সক্ষমতা, না কৌশলগত বার্তা?

ইসরায়েলের পরবর্তী টার্গেট হতে পারে তুরস্ক ও মিশর!

ইসরায়েলের পরবর্তী টার্গেট হতে পারে তুরস্ক ও মিশর!

হাসি নয়, হুঁশিয়ারি: ট্রাম্পের প্রতিকৃতিতে গণতন্ত্রের বদলে ক্ষমতার ভাষা

হাসি নয়, হুঁশিয়ারি: ট্রাম্পের প্রতিকৃতিতে গণতন্ত্রের বদলে ক্ষমতার ভাষা

আমি মুখ খুললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে, হাদি হত্যা প্রসঙ্গে মমতা

আমি মুখ খুললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে, হাদি হত্যা প্রসঙ্গে মমতা

ইসলামী ব্যাংকের সামনে পুলিশের লাঠিচার্জ ও টিয়ারগ্যাস নিক্ষেপ

ইসলামী ব্যাংকের সামনে পুলিশের লাঠিচার্জ ও টিয়ারগ্যাস নিক্ষেপ

মহাকাশে একাকী পথিক: ভাসমান কৃষ্ণগহ্বরের সন্ধান

মহাকাশে একাকী পথিক: ভাসমান কৃষ্ণগহ্বরের সন্ধান

বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। দেশে কত?

বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। দেশে কত?

ইরানে পুনরায় সর্বাত্মক হামলা শুরু করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র

ইরানে পুনরায় সর্বাত্মক হামলা শুরু করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র

ইসরায়েলের পরবর্তী টার্গেট হতে পারে তুরস্ক ও মিশর!

ইসরায়েলের পরবর্তী টার্গেট হতে পারে তুরস্ক ও মিশর!

বাংলাদেশে কি বিশ্বকাপ দেখা যাবে? যা জানা গেল...

বাংলাদেশে কি বিশ্বকাপ দেখা যাবে? যা জানা গেল...

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

বাংলাদেশে শুরু হচ্ছে নতুন যুগ — জুলাইয়ে বাজারে আসছে দেশের প্রথম নিজস্ব প্রযুক্তির ইভি গাড়ি

বাংলাদেশে শুরু হচ্ছে নতুন যুগ — জুলাইয়ে বাজারে আসছে দেশের প্রথম নিজস্ব প্রযুক্তির ইভি গাড়ি

রসু খাঁ: বাংলাদেশের বিচারব্যবস্থার দীর্ঘসূত্রতা ও এক সিরিয়াল কিলারের অমীমাংসিত পরিণতি

রসু খাঁ: বাংলাদেশের বিচারব্যবস্থার দীর্ঘসূত্রতা ও এক সিরিয়াল কিলারের অমীমাংসিত পরিণতি

বাংলাদেশে কি বিশ্বকাপ দেখা যাবে? যা জানা গেল...

‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’— খ্যাত বিশ্বকাপ ফুটবলের পর্দা উঠতে আর মাত্র ১২ দিন বাকি। কিন্তু টুর্নামেন্টের অফিসিয়াল সম্প্রচার স্বত্ব বাংলাদেশে এখনো চূড়ান্ত হয়নি। এতে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মনে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে—দেশের টিভিতে বৈশ্বিক টুর্নামেন্টটির খেলা দেখা যাবে কি? সম্প্রচারস্বত্ব নিয়ে দীর্ঘদিনের ধোঁয়াশা এবং ‘বিশ্বকাপ ব্ল্যাকআউট’-এর ভীতি ছড়িয়ে পড়লেও, সর্বশেষ প্রাপ্ত খবর ও বিশ্লেষণে বড় ধরনের কোনো শঙ্কার কারণ দেখছেন না বিশেষজ্ঞরা।বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে এই সংকটের মূল কারণ হিসেবে দায়ী করা হচ্ছে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান 'স্প্রিংবক'-এর উচ্চমূল্যের প্রস্তাবকে। অভিযোগ রয়েছে, এই প্রতিষ্ঠানটি অতিরিক্ত মুনাফা লাভের আশায় ৮৮ কোটি টাকায় স্বত্ব কিনে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) কাছে তা ১২২ কোটি টাকায় বিক্রির প্রস্তাব দেয়। এর বাইরে ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে আরও প্রায় ৯৮ কোটি টাকা আয়ের পরিকল্পনা ছিল তাদের। ক্রীড়া বিশ্লেষকদের মতে, ২০২২ সালে কাতার বিশ্বকাপের সময় থেকেই একটি চক্র সক্রিয় রয়েছে। সেই সময় ‘টেরিস্ট্রিয়াল সম্প্রচার’ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করে বিটিভিকে প্রায় ১০০ কোটি টাকা খরচ করতে বাধ্য করা হয়েছিল। এই সিন্ডিকেটের সঙ্গে দেশের প্রভাবশালী কয়েকজন ক্রীড়া সংগঠক ও প্রতিনিধির নাম জড়িয়ে পড়ায় বিষয়টি নিয়ে এখন তদন্তের দাবি উঠেছে।বর্তমানে যে ‘বিশ্বকাপ ব্ল্যাকআউট’-এর কথা শোনা যাচ্ছে, তাকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন সম্প্রচার বিশ্লেষকরা। তাদের মতে, ব্যবসায়িক ও দর্শক জনপ্রিয়তার স্বার্থে ফিফা কোনো দেশকে খেলা থেকে বঞ্চিত করে না। চীনের মতো বড় দেশের ক্ষেত্রেও ফিফা চুক্তিমূল্যে বড় ধরনের ছাড় দিয়েছে। বাংলাদেশের বাজারের বাস্তবতায় স্বত্বের যৌক্তিক মূল্য ৪০ থেকে ৫০ কোটি টাকার বেশি হওয়া উচিত নয়। স্থানীয় বেসরকারি চ্যানেলগুলো এই অঙ্কে বিনিয়োগ করতে আগ্রহী। সর্বশেষ খবর অনুযায়ী, নির্ধারিত অর্থ পরিশোধে ব্যর্থ হওয়ায় স্প্রিংবক বিতর্কিত চুক্তি থেকে সরে দাঁড়িয়েছে। চুক্তি থেকে সরে দাঁড়ানোর বিষয়টিও ইতিমধ্যেই নিশ্চিত করেছেন স্প্রিংবকের প্রধান নির্বাহী গোপাল পাডিয়া। দেশের একটি শীর্ষস্থানীয় গণমাধ্যমে তিনি বলেছেন, ‘হ্যাঁ, বিষয়টি সত্যি। বাংলাদেশে স্বত্ব বিক্রি করতে না পারায় আমি অধিকার ছেড়ে দিয়েছি।’এই চুক্তি বাতিলের পর সম্প্রতি সরাসরি ফিফার সঙ্গে দরকষাকষি করছে ‘টি স্পোর্টস’ ও ‘স্টার নিউজ’র যৌথ উদ্যোগ এবং দুবাইভিত্তিক একটি প্রতিষ্ঠান। সংশ্লিষ্টদের মতে, ফিফা শুরুর দিকে ৭ মিলিয়ন ডলার চাইলেও এখন ৫ মিলিয়ন ডলারের আশেপাশে অফিসিয়াল সম্প্রচার স্বত্ব দিতে আগ্রহী। তবে বাজার পরিস্থিতি বিবেচনায় এটিকে ২ থেকে ৩ মিলিয়ন ডলারের মধ্যে নামিয়ে আনার চেষ্টা করছেন বাংলাদেশি ক্রেতারা।এদিকে বাংলাদেশ সরকার রাষ্ট্রীয় গণমাধ্যম বিটিভির জন্য ফিফার কাছে বিনামূল্যে ফিড চেয়ে আবেদন করলেও তা সরাসরি প্রত্যাখ্যান করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। তাদের যুক্তি, স্বত্ব থেকে প্রাপ্ত এই আয়ই স্থানীয় ফুটবল ফেডারেশনগুলোর উন্নয়নে ব্যয় করা হয়, তাই বিনামূল্যে দেওয়ার সুযোগ নেই। এ ছাড়া বেসরকারি প্রতিষ্ঠানগুলো স্বত্ব কিনলে বিটিভিকেও অর্থ দিয়ে ফিড নিতে হবে।এ নিয়ে বিটিভির মহাপরিচালক মাহবুবুল আলম জানান, এখনও আমার কাছে কোনো তথ্য নেই, তাই কিছু বলতে পারছি না। আশা করি এক-দুই দিনের মধ্যেই বিষয়টি জানা যাবে।ক্রীড়া বিশ্লেষকরা বলছেন, সিন্ডিকেটের ছড়ানো ভীতিতে আতঙ্কিত না হয়ে ধৈর্য ধরা প্রয়োজন। একই সঙ্গে কাতার বিশ্বকাপের সময়ের আর্থিক লেনদেনের স্বচ্ছতা নিশ্চিত করতে স্বাধীন তদন্ত কমিশন গঠন এবং ভবিষ্যতে এ ধরনের কৃত্রিম সংকট এড়াতে সরকারি পর্যায়ে আরও স্বচ্ছ আলোচনার পরামর্শ দিয়েছেন তারা।এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও, ভারতের মতো বাংলাদেশেও শেষ মুহূর্তের দরকষাকষিতেই চূড়ান্ত সমাধান আসবে বলে ধারণা করা হচ্ছে। ফুটবলপ্রেমীদের পরামর্শ দেওয়া হয়েছে, কোনো অননুমোদিত ওয়েবসাইট বা পাইরেটেড লিংকের ওপর নির্ভর না করে অফিশিয়াল চ্যানেলের ঘোষণার জন্য অপেক্ষা করতে।উল্লেখ্য, এবার প্রথমবারের মতো ৪৮টি দল বিশ্বকাপে খেলবে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিতব্য বৈশ্বিক এই মহারণে ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশে কি বিশ্বকাপ দেখা যাবে? যা জানা গেল...
৩১ মার্চ ২০২৬, ১১:৩৬ এএম
"গণভোট বাতিল হলে নির্বাচিত সংসদ আইনগত হুমকির মুখে পড়বে" বলে মন্তব্য করেছেন আইনজীবী শিশির মনির। 

আপনি কি তাঁর সাথে একমত?

"গণভোট বাতিল হলে নির্বাচিত সংসদ আইনগত হুমকির মুখে পড়বে" বলে মন্তব্য করেছেন আইনজীবী শিশির মনির। আপনি কি তাঁর সাথে একমত?

  হ্যাঁ
  না
  মন্তব্য নেই
মোট ভোটদাতাঃ জন