এল টি কে নিউজ

দেশজুড়ে জ্বালানি তেলের সংকট চলছে

'পাম্পে তেল নেই’ লেখা পাম্পে মিলল প্রায় দশ হাজার লিটার জ্বালানি

পাম্পটিতে ‘পাম্পে তেল নেই’ স্টিকার টানিয়ে তেল বিক্রি বন্ধ রাখা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা পার্বতীপুর ইউনিয়নের বড়দাদপুর এলাকায় জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি ও অবৈধ মজুদ রোধে একটি পেট্রোল পাম্পে অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সী।

শুক্রবার (২৭ মার্চ) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বড়দাদপুর এলাকায় অবস্থিত মেসার্স ব্রাদার্স এন্ড সিস্টার ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, পাম্পটিতে ‘পাম্পে তেল নেই’ স্টিকার টানিয়ে তেল বিক্রি বন্ধ রাখা হয়েছে।

পরবর্তীতে স্টোরেজ যাচাই করে পাওয়া যায়, পাম্পটিতে ২ হাজার ৩৬৮ লিটার পেট্রোল, ৩ হাজার ৭৬০ লিটার ডিজেল এবং ৩ হাজার ৬৫৫ লিটার অকটেন মজুদ রয়েছে। মজুদ থাকা সত্ত্বেও জ্বালানি বিক্রি বন্ধ রাখার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানকালে সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন উপস্থিত ছিলেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সহযোগিতা করেন।

ইউএনও জাকির মুন্সী জানান, কোনো অবস্থাতেই অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করা যাবে না। তিনি পাম্প মালিকদের সরকারি নির্দেশনা মেনে চলার নির্দেশ দেন এবং প্রতিটি বিক্রয়ের ক্ষেত্রে ক্রয় রসিদ প্রদানের বিষয়টি নিশ্চিত করার আহ্বান জানান।

জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বিষয় : যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ মধ্যপ্রাচ্য জ্বালানি তেল সংকট পেট্রোল ডিজেল অকটেন ইরান

আপনার মতামত লিখুন

এল টি কে নিউজ

শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

'পাম্পে তেল নেই’ লেখা পাম্পে মিলল প্রায় দশ হাজার লিটার জ্বালানি

প্রকাশের তারিখ : ২৭ মার্চ ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা পার্বতীপুর ইউনিয়নের বড়দাদপুর এলাকায় জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি ও অবৈধ মজুদ রোধে একটি পেট্রোল পাম্পে অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সী।

শুক্রবার (২৭ মার্চ) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বড়দাদপুর এলাকায় অবস্থিত মেসার্স ব্রাদার্স এন্ড সিস্টার ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, পাম্পটিতে ‘পাম্পে তেল নেই’ স্টিকার টানিয়ে তেল বিক্রি বন্ধ রাখা হয়েছে।

পরবর্তীতে স্টোরেজ যাচাই করে পাওয়া যায়, পাম্পটিতে ২ হাজার ৩৬৮ লিটার পেট্রোল, ৩ হাজার ৭৬০ লিটার ডিজেল এবং ৩ হাজার ৬৫৫ লিটার অকটেন মজুদ রয়েছে। মজুদ থাকা সত্ত্বেও জ্বালানি বিক্রি বন্ধ রাখার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানকালে সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন উপস্থিত ছিলেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সহযোগিতা করেন।

ইউএনও জাকির মুন্সী জানান, কোনো অবস্থাতেই অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করা যাবে না। তিনি পাম্প মালিকদের সরকারি নির্দেশনা মেনে চলার নির্দেশ দেন এবং প্রতিটি বিক্রয়ের ক্ষেত্রে ক্রয় রসিদ প্রদানের বিষয়টি নিশ্চিত করার আহ্বান জানান।

জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এল টি কে নিউজ

সম্পাদক ও প্রকাশক: মাসুদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত এল টি কে নিউজ