মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনে হামলার হুমকি দিয়েছে ইরান। এর আগে, জাহাজটিকে লক্ষ্য করে বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র ছোড়া হলেও সেগুলো লক্ষ্যভ্রষ্ট হয়।
প্রকাশিত ফুটেজে দেখা গেছে, ইরান উপকূল থেকে সমুদ্রভিত্তিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়ে ওই রণতরীকে লক্ষ্য করে হামলার চেষ্টা চালায়। রণতরীটি আরব সাগরে মোতায়েন ছিল অপারেশন এপিক ফিউরির সহায়তায়।
হোয়াইট হাউসে বক্তব্য দিতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘তারা আমাদের একটি বিমানবাহী জাহাজে ১০০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। কিন্তু ১০১টির প্রতিটিই প্রতিহত করা হয়েছে।’
অন্যদিকে, ইরানি নৌবাহিনীর প্রধান শাহরাম ইরানি হুঁশিয়ারি দিয়ে বলেন, মার্কিন রণতরীটি সার্বক্ষণিক নজরদারিতে রয়েছে এবং এটি ক্ষেপণাস্ত্রের আওতায় এলেই লক্ষ্যবস্তুতে পরিণত হবে।
আপনার মতামত লিখুন