LTK News | দেশ-বিদেশের খবর ও গভীর বিশ্লেষণ

একজন স্বাভাবিক মানুষের চেয়ে ১০টি বেশি দাঁত নিয়ে গিনেস বুকে নাম লিখিয়েছেন মালয়েশিয়ান যুবক প্রথাব মুনিয়ান্দি (৩৩)।

৪২ দাঁত নিয়ে গিনেস বুকে যুবক

বিশ্বডেস্ক
বিশ্বডেস্ক
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ

৪২ দাঁত নিয়ে গিনেস বুকে যুবক

গড়ে মানুষের সাধারণত ৩২টি দাঁত থাকে। কিন্তু মোট ৪২টি দাঁত নিয়ে 'পুরুষ হিসেবে মুখে সবচেয়ে বেশি দাঁত' থাকার বিশ্ব রেকর্ড গড়েছেন তিনি।

এক সন্তানের বাবা প্রথাবের এই রেকর্ডের কথা গতকাল বৃহস্পতিবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে। মালয়েশিয়ান এই যুবক তেল ও গ্যাস খাতে প্রকৌশলী হিসেবে কাজ করছেন।

২০২৩ সালে দুজন দন্ত চিকিৎসক তার দাঁত পরীক্ষা করেছিলেন। সেই পরীক্ষায় দেখা যায়, প্রথাবের মাড়ির ভেতরে আরও দুটি দাঁত রয়েছে যা তখনো ওঠেনি।

তিনি বলেন, '২০২১ সালে প্রথম অতিরিক্ত দাঁতের বিষয়টি বুঝতে পারি। একটি পারিবারিক চা-চক্রের সময় বলেছিলাম যে, আমার মনে হয় অতিরিক্ত দাঁত গজাচ্ছে।'

'সবাই গুণে দেখেছিল, সে সময় আমার ৩৮টি দাঁত ছিল। পরে ডেন্টাল এক্সরে-তে দেখা যায় যে আরও ৪টি দাঁত উঠবে। ২০২৩ সালের শুরুর দিকে আমি বুঝতে পারি আমার মোট ৪২টি দাঁত হয়েছে,' বলেন তিনি।

তার অতিরিক্ত দাঁতগুলো সোজাভাবে উঠেছে এবং কোনো জটিলতা সৃষ্টি করেনি বলে জানান তিনি।

প্রথাব জানান, তিনি নিজে থেকে না বললে বেশিরভাগ মানুষ তার অতিরিক্ত দাঁতের বিষয়টি বুঝতে পারে না।

তিনি বলেন, 'মানুষ সাধারণত খুব অবাক হয় এবং শুরুতে বিশ্বাস করতে কষ্ট হয়, বিশেষ করে যখন তারা জানতে পারে আমার ১০টি বেশি দাঁত রয়েছে।'

মুখের যত্নের ক্ষেত্রে তিনি কঠোর নিয়ম অনুসরণ করেন বলে জানান।

বিষয় : গিনেস রেকর্ড

আপনার মতামত লিখুন

LTK News | দেশ-বিদেশের খবর ও গভীর বিশ্লেষণ

শনিবার, ১১ এপ্রিল ২০২৬

৪২ দাঁত নিয়ে গিনেস বুকে যুবক

প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬

featured Image

গড়ে মানুষের সাধারণত ৩২টি দাঁত থাকে। কিন্তু মোট ৪২টি দাঁত নিয়ে 'পুরুষ হিসেবে মুখে সবচেয়ে বেশি দাঁত' থাকার বিশ্ব রেকর্ড গড়েছেন তিনি।

এক সন্তানের বাবা প্রথাবের এই রেকর্ডের কথা গতকাল বৃহস্পতিবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে। মালয়েশিয়ান এই যুবক তেল ও গ্যাস খাতে প্রকৌশলী হিসেবে কাজ করছেন।

২০২৩ সালে দুজন দন্ত চিকিৎসক তার দাঁত পরীক্ষা করেছিলেন। সেই পরীক্ষায় দেখা যায়, প্রথাবের মাড়ির ভেতরে আরও দুটি দাঁত রয়েছে যা তখনো ওঠেনি।

তিনি বলেন, '২০২১ সালে প্রথম অতিরিক্ত দাঁতের বিষয়টি বুঝতে পারি। একটি পারিবারিক চা-চক্রের সময় বলেছিলাম যে, আমার মনে হয় অতিরিক্ত দাঁত গজাচ্ছে।'

'সবাই গুণে দেখেছিল, সে সময় আমার ৩৮টি দাঁত ছিল। পরে ডেন্টাল এক্সরে-তে দেখা যায় যে আরও ৪টি দাঁত উঠবে। ২০২৩ সালের শুরুর দিকে আমি বুঝতে পারি আমার মোট ৪২টি দাঁত হয়েছে,' বলেন তিনি।

তার অতিরিক্ত দাঁতগুলো সোজাভাবে উঠেছে এবং কোনো জটিলতা সৃষ্টি করেনি বলে জানান তিনি।

প্রথাব জানান, তিনি নিজে থেকে না বললে বেশিরভাগ মানুষ তার অতিরিক্ত দাঁতের বিষয়টি বুঝতে পারে না।

তিনি বলেন, 'মানুষ সাধারণত খুব অবাক হয় এবং শুরুতে বিশ্বাস করতে কষ্ট হয়, বিশেষ করে যখন তারা জানতে পারে আমার ১০টি বেশি দাঁত রয়েছে।'

মুখের যত্নের ক্ষেত্রে তিনি কঠোর নিয়ম অনুসরণ করেন বলে জানান।

LTK News | দেশ-বিদেশের খবর ও গভীর বিশ্লেষণ

সম্পাদক ও প্রকাশক: মাসুদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত এল টি কে নিউজ